Apan Desh | আপন দেশ

হবু প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডাকসু নেতার খোলা চিঠি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৪, ১১ ফেব্রুয়ারি ২০২৬

হবু প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডাকসু নেতার খোলা চিঠি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে বইছে উত্তাপ। এর মধ্যেই দেশের হবু প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি বিশেষ খোলা চিঠি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর নেতা মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

মুসাদ্দিক আলী ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ‘মধ্যরাতের এলোমেলো ভাবনায় দেশের হবু প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি’ শিরোনামে তিনি এ বার্তাটি দিয়েছেন।

ওই বার্তায় তিনি বলেন, দেশের সাধারণ মানুষ ট্রেনের ছাদে, লঞ্চে ও বাসে গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে নিজ নিজ এলাকায় ছুটছেন কেবল ভোটাধিকার প্রয়োগের জন্য। তিনি উল্লেখ করেন, নাগরিক দায়িত্ব পালনে ভোটারদের এ ত্যাগ ও কষ্ট ভবিষ্যৎ সরকারের স্মরণে রাখা উচিত।

চিঠিতে তিনি লেখেন, নাগরিকরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে ভোট দিতে যাচ্ছেন, নির্বাচিত প্রতিনিধিদেরও উচিত তাদের জন্য একটি সুখী, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে দায়িত্বশীল ভূমিকা রাখা। তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকার আহবান জানান ও ‘প্রভু নয়, সেবক’ হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ করেন।

এছাড়া সামনে ঈদ যাত্রার সময় সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, যেন নাগরিকদের আর ঝুঁকি নিয়ে বাড়ি ফিরতে না হয়, সে লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেয়া প্রয়োজন। চিঠির শেষাংশে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ আশা প্রকাশ করেন, নতুন সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে ও ভোটারদের আস্থার মর্যাদা রক্ষা করবে।

তিনি নিজেকে বাংলাদেশের একজন নাগরিক এবং ঢাকা-১৩ আসনের ভোটার হিসেবে পরিচয় দিয়ে চিঠিটি প্রেরণ করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ