Apan Desh | আপন দেশ

খাগড়াছড়িতে নির্বাচন বয়কটের ঘোষণা হারিকেন প্রার্থীর

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ০৭:৫৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬

খাগড়াছড়িতে নির্বাচন বয়কটের ঘোষণা হারিকেন প্রার্থীর

নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন খাগড়াছড়ি-২৯৮ নম্বর সংসদীয় আসনে বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত হারিকেন প্রতীকের প্রার্থী মো. মোস্তফা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তিনি এ ঘোষণা দেন। 

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নিজের নিরাপত্তায় অবহেলার অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

মো. মোস্তফা বলেন, প্রার্থিতা ঘোষণার পর থেকেই তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে একজন গানম্যান চেয়ে আবেদন করলেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।

তিনি অভিযোগ করেন, নির্বাচনী তপশিল ঘোষণার পর থেকেই খাগড়াছড়িতে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। কয়েকজন প্রার্থী প্রচারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার করেছেন বলেও তার অভিযোগ।

এ বিষয়ে গত ৮ ফেব্রুয়ারি যুগ্ম জেলা ও দায়রা জজ (দায়িত্বপ্রাপ্ত বিচারক), নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।

মোস্তফার দাবি, জেলার বেশকিছু ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। কেন্দ্র দখল ও ফলাফল প্রভাবিত করার শঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার ঘোষণা দিয়ে নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ