ছবি: সংগৃহীত
রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনকে সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টায় গুলশানে দলের নির্বাচন পরিচালনা অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন <<>> জামায়াত টাকা ছড়াচ্ছে, সিইসির কাছে অভিযোগ বিএনপির
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১১টায় গুলশানের নির্বাচন পরিচালনা অফিসে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে নির্বাচনসংক্রান্ত বিষয়ে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































