Apan Desh | আপন দেশ

যোগ্যতা ছাড়াই ১২ বছর ধরে বেরোবির শিক্ষক, তদন্তে কমিটি

বেরোবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:২৫, ১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:৪৭, ১ সেপ্টেম্বর ২০২৫

যোগ্যতা ছাড়াই ১২ বছর ধরে বেরোবির শিক্ষক, তদন্তে কমিটি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একজন শিক্ষকের বিরুদ্ধে যোগ্যতা ছাড়াই দীর্ঘ ১২ বছর ধরে শিক্ষকতা করার অভিযোগ উঠেছে। এ অভিযোগ তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

ওই শিক্ষক হলেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. ইমদাদুল হক। সম্প্রতি তার নিয়োগ নিয়ে অনিয়মের খবর প্রকাশিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এ পদক্ষেপ নেয়।

সোমবার (০১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক: অধ্যাপক ড. ফেরদৌস রহমান (মার্কেটিং বিভাগ ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন)। সদস্য সচিব: অধ্যাপক ড. শাহ জামান (পরিসংখ্যান বিভাগ)। সদস্য: অধ্যাপক ড. শফিক আশরাফ (বাংলা বিভাগ ও কলা অনুষদের ডিন) এ কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন>>>ডাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল ঢাবি

অনুসন্ধানে জানা যায়, ড. ইমদাদুল হক ২০১৪ সালে বেরোবিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। এর আগে, ২০১২ সালে তিনি অস্থায়ী ভিত্তিতে শিক্ষক হিসেবে নিয়োগ পান। তবে তার নিয়োগের আবেদনের শর্ত পূরণ করার কথা ছিল।

শর্তগুলো ছিল: ১. সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ২. স্নাতক বা স্নাতকোত্তরের যেকোনো একটিতে সিজিপিএ ৪.০০-এর মধ্যে কমপক্ষে ৩.৫০ অথবা প্রথম শ্রেণি থাকতে হবে। ৩. এসএসসি বা এইচএসসির যেকোনো একটিতে ন্যূনতম প্রথম বিভাগ বা এ গ্রেড থাকতে হবে।

ড. ইমদাদুল হক ২০০৩ সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং ২০০৮ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার সিজিপিএ ছিল:

  • স্নাতকে: ৩.২৬

  • স্নাতকোত্তরে: ৩.৩৯

বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী, তিনি স্নাতক বা স্নাতকোত্তরের কোনোটিতেই ৩.৫০ সিজিপিএ-এর শর্ত পূরণ করেননি। তবে তিনি তার আবেদনে দাবি করেছিলেন যে তার স্নাতক ও স্নাতকোত্তর উভয়ই প্রথম বিভাগ। যদিও ২০০১ সাল থেকে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গ্রেডিং সিস্টেম চালু হয়, তাই তার ফলাফল ডিভিশন হিসেবে গণ্য হওয়ার কথা নয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়