Apan Desh | আপন দেশ

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:২০, ১৮ মার্চ ২০২৬

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল

ছবি: আপন দেশ

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির আয়োজন করা ইফতার মাহফিলে বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব। তিনি উল্লেখ করেন, পিছিয়ে পড়া বরিশাল বিভাগকে মূলধারায় নিয়ে আসতে নানা পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

ইফতার মাহফিলে সমিতির সভাপতি জহিরুল হক রানা সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং দফতর সম্পাদক মিজান শাজাহান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, বিএফইজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া এবং বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির আরও চারশতাধিক সদস্য।

ইফতার মাহফিল বাস্তবায়ন উপকমিটির আহবায়ক শফিকুল ইসলাম শামীম ও সদস্য সচিব সাইরাস মাহমুদ উপস্থিত অতিথি ও সদস্যদের স্বাগত জানান। মাহফিল শেষে সমিতির গুনী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়া বরিশাল বিভাগের ঢাকায় কর্মরত ১০ জন কৃতি সাংবাদিককে বিশেষ সম্মাননা দেয়া হয়। তারা হলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, পলিটিকাল রিপোর্টার্স ফোরামের (পিআরএফ) সভাপতি খোন্দকার কাওছার হোসেন, ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) সভাপতি গাযী আনোয়ার, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিএমজেএ) সভাপতি মনির হোসেন, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।

আরও পড়ুন <<>> নোয়াব সভাপতি হলেন মতিউর রহমান চৌধুরী

বরিশাল বিভাগের ৬টি জেলা—বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর—ঢাকায় কর্মরত ৭ শতাধিক সংবাদকর্মীর প্রাণের সংগঠন বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা। সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল জানিয়েছেন, সমিতিকে মডেল সংগঠনে রূপদানে কাজ চলছে এবং এটি ঢাকায় মূলধারার সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়