Apan Desh | আপন দেশ

ভোলার গ্যাস ঘিরে দক্ষিণাঞ্চলে শিল্পায়নে মহাপরিকল্পনা

ভোলা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৪, ১৮ মার্চ ২০২৬

ভোলার গ্যাস ঘিরে দক্ষিণাঞ্চলে শিল্পায়নে মহাপরিকল্পনা

ছবি: আপন দেশ

ভোলায় আবিষ্কৃত প্রাকৃতিক গ্যাসকে কেন্দ্র করে দেশের দক্ষিণাঞ্চলে শিল্পায়নের জন্য একটি সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বরিশাল বিভাগীয় সাংবাদিক সমিতি, ঢাকা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, এ সম্পদকে কার্যকরভাবে কাজে লাগিয়ে কীভাবে পুরো অঞ্চলের টেকসই উন্নয়ন ও শিল্পায়ন ত্বরান্বিত করা যায়, সে বিষয়ে দক্ষ ও চিন্তাশীল ব্যক্তিদের এগিয়ে আসা জরুরি।

তিনি উল্লেখ করেন, ভোলা জেলার শাহবাজপুর ও আশপাশের এলাকায় বিপুল পরিমাণ গ্যাস আবিষ্কৃত হলেও তা জাতীয় গ্রিডে সরবরাহের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। তাই এ গ্যাসকে শুধু স্থানীয়ভাবে নয়, বরিশাল বিভাগসহ পুরো দক্ষিণাঞ্চলের শিল্পকারখানায় জ্বালানি হিসেবে ব্যবহারের লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।

তথ্যমন্ত্রী বলেন, ভোলার গ্যাসকে কীভাবে দক্ষিণাঞ্চলের শিল্পভিত্তিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে যুক্ত করা যায় এবং কীভাবে তা সুষ্ঠুভাবে বণ্টন করা সম্ভব—সে বিষয়ে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।

আরও পড়ুন <<>> প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ, জামাত সকাল ১০টায়

পরিবহন ও পর্যটন খাতের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তিনি। জানান, ভাঙা পর্যন্ত সড়ক ছয় লেনে উন্নীত হলেও পরবর্তী অংশ এখনও চ্যালেঞ্জিং। শিল্পায়নের জন্য কাঁচামাল পরিবহন ও পণ্য সরবরাহ সহজ করতে সড়ক অবকাঠামোর উন্নয়ন এবং আকাশপথের সুবিধা নিশ্চিত করা জরুরি।

এছাড়া কুয়াকাটা-এর মতো গুরুত্বপূর্ণ পর্যটন সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সব মিলিয়ে, দক্ষিণাঞ্চলের উন্নয়ন, শিল্পায়ন, পরিবহন ও পর্যটন—সব খাতকে একটি সমন্বিত টেকসই উন্নয়ন কাঠামোর আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়