ছবি: আপন দেশ
রাজধানী ঢাকার বাংলা কলেজের পাশে ভাসমান চা বিক্রেতা ৬ বছরের শিশু ফাতেমা ও তার নানীর জন্য ‘ঈদ উপহার’ পাঠিয়েছেন তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ এ উপহার পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীব প্রমুখ।
প্রতিনিধি দলটি শিশু ফাতেমার জন্য নতুন জামা, জুতা ও কসমেটিক্স এবং তার নানীর জন্য শাড়িসহ ঈদের উপহার হস্তান্তর করে। পাশাপাশি তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছাও পৌঁছে দেয়া হয়।
আরও পড়ুন <<>> প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন
উল্লেখ্য, কিছুদিন আগে বাংলা কলেজের সামনে ভাসমান চা দোকানে নানীকে সহায়তা করার সময় রাস্তা পারাপারকালে আহত হয় ফাতেমা। পরে দায়িত্ব পালনরত এক পুলিশ সার্জেন্ট তাকে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি তারেক রহমানের নজরে আসে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































