ফাইল ছবি
রাজধানীতে বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। সংস্থার পূর্বাভাস অনুযায়ী, আগামী চারদিন সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।
২৪ ঘণ্টার পূর্বাভাস: বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রামসহ আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা থেকে শুক্রবার পর্যন্ত সিলেটের কিছু জায়গা এবং বাকি সাত বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন <<>> ঢাকাসহ বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা থেকে শনিবার পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গা এবং বাকি বিভাগে দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার (২১ মার্চ) সন্ধ্যা থেকে রোববার পর্যন্ত সিলেটসহ দেশের সব বিভাগে অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এসময়ও দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অধিদফতর নাগরিকদের সতর্ক থাকার জন্য অনুরোধ করেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































