Apan Desh | আপন দেশ

যে কারণে স্থগিত প্রধানমন্ত্রীর ওমরাহ সফর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০১, ১৮ মার্চ ২০২৬

আপডেট: ২০:৫২, ১৮ মার্চ ২০২৬

যে কারণে স্থগিত প্রধানমন্ত্রীর ওমরাহ সফর

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন করতে যাচ্ছেন না। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সপরিবারে প্রথমবারের মতো ওমরাহ সফর করার পরিকল্পনা থাকলেও, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেটি বাতিল করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল। জানানো হয়েছে, ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাত ক্রমেই পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন 

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে লন্ডন থেকে দেশে ফেরার আগে তারেক রহমানের ওমরাহ পালন বিষয়টি আলোচনায় ছিল। তবে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তখনও সফরটি সম্ভব হয়নি এবং তিনি সরাসরি লন্ডন থেকে ঢাকায় ফিরে আসেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement