Apan Desh | আপন দেশ

মাউশির ডিজি এহতেসাম উল হককে ওএসডি

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২২:২৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

মাউশির ডিজি এহতেসাম উল হককে ওএসডি

এহতেসাম উল হক।

নিয়োগের ২০ দিনের মাথায় পদ থেকে সরানো হলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক এহতেসাম উল হককে। নতুন মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক ড. আজাদ খান।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে সই করেছেন উপসচিব মো. মাহবুব আলম।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ড. মো. এহতেসাম উল হককে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে মাউশির বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে বদলি/পদায়ন করা হলো।

নতুন পদায়ন পাওয়া অধ্যাপক অধ্যাপক মুহাম্মদ আজাদ খান সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুরের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অধ্যাপক ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪ ব্যাচের কর্মকর্তা।

৩০ জানুয়ারি পটুয়াখালী সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক এহতেসাম উল হককে মাউশির মহাপরিচালক করা হয়। বিষয়টি ২ ফেব্রুয়ারি প্রকাশ্যে আসে। এরপর থেকেই শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়।

একপর্যায়ে তাকে সরিয়ে দেয়ার দাবিতে শিক্ষকদের একাংশ বিক্ষোভ, সমাবেশ ও শিক্ষাভবন ঘেরাও করেন। তাদের দাবি ছিল, তিনি এ পদে থাকার যোগ্য নন।

উল্লেখ্য, এহতেসাম উল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ লোপাট ও শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। গত ৫ আগস্টের পর তার বিরুদ্ধে শিক্ষার্থীরা ধারাবাহিক আন্দোলন ও আলটিমেটাম দেয়। তারা শিক্ষা সচিবের কাছে লিখিত অভিযোগও জমা দেয়। এ অভিযোগের ভিত্তিতেই তাকে আগেও অধ্যক্ষের পদ থেকে প্রত্যাহার করা হয়েছিল। এবার মাউশির ডিজি নিয়োগের ২০ দিনের মাথায় পুনরায় ওএসডি করা হলো।

আপন দেশ/এমবি


 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

কুমিল্লায় হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু ‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’ রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান