Apan Desh | আপন দেশ

শুধু পড়াশোনা নয়, দক্ষতা অর্জন জরুরি: আশেকুল আলম 

নিটার প্রতিনিধি, লাবিবা সালওয়া ইসলাম

প্রকাশিত: ১৬:৫৬, ৪ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৭:০৬, ৪ জানুয়ারি ২০২৫

শুধু পড়াশোনা নয়, দক্ষতা অর্জন জরুরি: আশেকুল আলম 

ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে “Unlock Your Future With A Perfect CV and Step Into The Shoes of A Leader” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) নিটার কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটারের সম্মানিত পরিচালক ড. মো. আশেকুল আলম রানা। বিশেষ অতিথি ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার ও নিটার ক্যারিয়ার ক্লাবের মডারেটর নুসরাত জাহান রুমা।

ড. মো. আশেকুল আলম রানা বলেন , শুধু একাডেমিক পড়াশোনায় সীমাবদ্ধ থাকলে চলবে না। শিক্ষার্থীদের নতুন কিছু শেখার আগ্রহী হতে হবে। উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। ভিন্নধর্মী দক্ষতা অর্জনে মনোনিবেশ করতে হবে। নিটারের ক্লাবগুলো শিক্ষার্থীদের এ লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সেমিনারে শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা সম্পর্কে বলেন, এ ধরনের কর্মশালা আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। এ ধরনের আয়োজন আরও হওয়া উচিত।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

সেমিনারের বিভিন্ন সেশন পরিচালনা করেন ক্যারিয়ার ক্লাবের নেতৃবৃন্দ। Leadership Workshop: Lead the Way সেশন পরিচালনা করেন ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মাসুদ। CV Writings & University Life Hacks সেশনটি পরিচালনা করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদুল ইসলাম রাকিব।

আয়োজকদের মতে, এ সেমিনার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও এমন কর্মশালা অব্যাহত থাকবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ