ফাইল ছবি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে আরও এক দিন যোগ হয়েছে। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন।
সোমবার (০৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঘোষিত ছুটি পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে।
এর আগে, সরকারি ছুটির তালিকায় ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটি নির্ধারিত ছিল। নতুন করে ২২ অক্টোবর ছুটি যুক্ত হওয়ায় এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি হচ্ছে।
অর্থাৎ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ছুটির সময়সূচি হবে ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী, ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী, ২২ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
২০২৬ সালের দুর্গাপূজার সময়সূচি অনুযায়ী, ১০ অক্টোবর মহালয়া। ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী, ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী, ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী পালিত হবে।
আরও পড়ুন <<>> তরুণদের ব্যবসায় আসার আহবান রাষ্ট্রপতির
এদিকে, ২২ অক্টোবরের ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটির পরিমাণ বাড়লেও ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তে ছুটির এ পুনর্নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকের প্রেস ব্রিফ্রিংয়ে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের সিদ্ধান্তও উল্লেখ করা হয়েছে। এ দিনটি ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালিত হবে। সরকারি ছুটি থাকবে। তবে এ বিষয়ে মন্ত্রিসভা গত ১৬ এপ্রিল সিদ্ধান্ত নিয়েছিল।
মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন-সংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































