ছবি: আপন দেশ
পটুয়াখালীর গলাচিপায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০৫ অক্টোবর) বেলা ১১ টায় শহরের কর্মকার পট্টি রোডে এর উদ্বোধন করা হয়।
গলাচিপা জুয়েলারি সমিতির সভাপতি অসীম কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার ওসি ইমতিয়াজ আহমেদ, গজালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, ডাচ বাংলা ব্যাংকের পটুয়াখালী রিজিওনাল ম্যানেজার বজলুর রশীদ, গলাচিপা ডাচ বাংলা ব্যাংকের উপশাখা ম্যানেজার সুজয় কুমার দাস, গলাচিপা ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং-এর প্রোপাইটার মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন<<>>মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
এছাড়াও ডাচ বাংলা ব্যাংকিং ব্যাবস্থাপনার কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ডাচ বাংলা ব্যাংকিং এর নতুন এ শাখার মঙ্গল কামনা করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































