Apan Desh | আপন দেশ

সৌদিতে হুতিদের হামলায় বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৩, ৫ অক্টোবর ২০২৬

সৌদিতে হুতিদের হামলায় বাংলাদেশি নিহত

মো. সজিব হোসেন। ছবি : সংগৃহীত

সৌদি আরবে হুতিদের হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর স্থাপনায় হামলা চালানো হয়। সেখানে তার মৃত্যু হয়।

সোমবার (০৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিহতের নাম মো. সজিব হোসেন। তার বাড়ি কুমিল্লা জেলায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। এ ধরনের হামলার তীব্র নিন্দাও জানিয়ে মন্ত্রণালয়।

একইসঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি মন্ত্রণালয় আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

আরও পড়ুন <<>> ঋণ করে সৌদি গিয়ে মৃত্যু, মরদেহ দেশে আনা নিয়ে শঙ্কা

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যেই তার পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা দিয়েছে।

নিহতের মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নকরণ ও দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়