Apan Desh | আপন দেশ

বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা

লালমনিরহাট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৯, ৫ অক্টোবর ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা

ছবি: আপন দেশ

শিক্ষককতাকে একটি সহযোগিতামূলক পেশা হিসেবে পুনর্গঠন-এ প্রতিপাদ্যে লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (০৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে লালমনিরহাট সার্কিট হাউস সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান।

জেলা প্রশাসক বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন । শিক্ষকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীবান্ধব শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবে। 

আরও পড়ুন<<>>হত্যাসহ ১১ মামলার আসামিকে মাদকসহ গ্রেফতার

জেলা শিক্ষা অফিসার রোখসানা পারভিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ইমাম মো. রাশেদুন্নবী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমিনুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ এ চার ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত চারজন শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সভা শেষে সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালি ও আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়