Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মত বিনিময়

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:২৫, ৫ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মত বিনিময়

ছবি: আপন দেশ

টাঙ্গাইল সদর থানার উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে।

সোমবার (০৫ আগস্ট) সকালে শ্রী শ্রী কালিবাড়ী'র নাট মন্দির প্রাঙ্গনে এ মতবিনিময় সভা হয়।

শ্রী শ্রী কালিবাড়ীর প্রধান উপদেষ্টা ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি শ্যামল হোড়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর থানার ওসি (তদন্ত) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, ভিক্টর ব্যানার্জি, টাঙ্গাইলের জেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহবায়ক অমল ব্যানার্জি, যুগ্ম আহবায়ক অধ্যাপক পিনাকী দে, সদস্য সচিব শংকর সরকার, শ্রী শ্রী কালিবাড়ীর উপদেষ্টা মনিন্দ্র মোহন ঘোষ, সহসভাপতি দুলাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টির সহকারী পরিচালক রমেশ চন্দ্র সরকার, শ্রী শ্রী ছোট কালিবাড়ীর সভাপতি সুভাষ চন্দ্র সরকার প্রমুখ।  

আরও পড়ুন<<>>টাঙ্গাইলে পাঁচ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা

মতবিনিময় সভার শুরুতেই পবিত্র গীতা পাঠ করেন অবসরপ্রাপ্ত শিক্ষক নরেশ সরকার৷ সভা সঞ্চালনা করেন শ্রী শ্রী কালিবাড়ীর সাংগঠনিক সম্পাদক সুমন সরকার৷

টাঙ্গাইল জেলা পূজা উদ্‌যাপন ফ্রন্ট সূত্রে জানা গেছে, এ বছর টাঙ্গাইল জেলায় ১ হাজার ৩৫৭ পূজা মন্ডপে দুর্গা পূজা হবে।  এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২৩৩ টি, মির্জাপুর উপজেলায় ২৭০ টি, দেলদুয়ার উপজেলায় ১২৮ টি, সখীপুর উপজেলায় ৪৪ টি, কালিহাতী উপজেলায় ১৮২ টি, নাগরপুর উপজেলায় ১৩৮ টি, বাসাইল উপজেলায় ৮১ টি, ভূঞাপুর উপজেলায় ৩৪ টি, গোপালপুর উপজেলায় ৫৭ টি, ধনবাড়ী উপজেলায় ৩৬ টি, মধুপুর উপজেলায় ৬০ টি ও ঘাটাইল উপজেলায় ৯৪ টি পূজা মন্ডপে দুর্গা পূজা হবে।
আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়