ছবি : আপন দেশ
টাঙ্গাইলের ঘাটাইলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে।
সোমবার (০৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ র্যালি হয়। র্যালিটি ঘাটাইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মিজ নূরী তাসমিন উর্মি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসান হাবিবুল্লাহ (দেলোয়ার) ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঘাটাইল উপজেলা শাখার আহবায়ক খন্দকার তাহাজ্জদ হোসেন।
এছাড়াও ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি ও সাগরদিঘী কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন খালিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
আরও পড়ুন <<>> বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা
আলোচনা সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকতার মর্যাদা বৃদ্ধি এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
আলোচনা সভা শেষে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের নির্বাচিত গুণী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. খলিলুর রহমান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































