Apan Desh | আপন দেশ

শেভেনিং স্কলারশিপ পেলেন ২৩ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১১, ১২ সেপ্টেম্বর ২০২৪

শেভেনিং স্কলারশিপ পেলেন ২৩ বাংলাদেশি

ফাইল ছবি

যুক্তরাজ্যের শেভেনিং স্কলারশিপ পেয়েছেন বাংলাদেশের ২৩ পেশাজীবী। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য এ স্কলারশিপ পেয়েছেন তারা। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন।

যুক্তরাজ্যের শেভেনিং স্কলারশিপ একটি সম্মানজনক বৃত্তি কার্যক্রম। যুক্তরাজ্য সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃত্তি প্রোগ্রাম এটি। ১৯৮৩ সালে এ বৃত্তি কার্যক্রম শুরু হয়। এর আওতায় শেভেনিং স্কলারশিপ ও শেভেনিং ফেলোশিপ দেয়া হয়। যুক্তরাজ্যের দূতাবাস ও হাইকমিশন বৃত্তি নির্ধারণ করে।

এ ফেলোশিপের মাধ্যমে যুক্তরাজ্যে ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পান শিক্ষার্থীরা। লেখাপড়ার সময় তাদের পূর্ণ আর্থিক সহায়তা দেয়া হয়। এছাড়া একাডেমিক, পেশাগত ও সাংস্কৃতি অভিজ্ঞতাও অর্জন করতে পারবেন শিক্ষার্থীরা।
 
পেশাগত জীবনের মাঝামাঝি এসে আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপে যারা সাংবাদিকতা পেশায় আছেন। তাদের জন্যই দেয়া হচ্ছে এ সুযোগ। এ ফেলোশিপের আয়োজক হলো ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়।

এর আগে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, স্থানীয় কিংবা বৈশ্বিকভাবে যারা পরিবর্তনকে ত্বরান্বিত করতে চান। যারা সর্বোচ্চ দক্ষতা নিয়ে নিজের কাজটি করতে চান, যদি অন্যকে উৎসাহিত করার ইচ্ছাও থাকে, তাহলে তাদের জন্য এসএজেপি ফেলোশিপ জুতসই সুযোগ এনে দেবে।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, গতানুগতিক স্কলারদের জিনিসগুলো এখানে থাকবে না। বয়স, বর্ণ, লিঙ্গ, ধর্ম ও ব্যাকগ্রাউন্ড–কোনো কিছুই এখানে বিষয় না। আমরা কেবল দেখতে চাই, আপনার তেজ, উৎসুক্য, অনুরাগ ও ভবিষ্যতের জন্য নির্ভেজাল ভিশন। যদি এসব বিষয় আপনার মধ্যে থাকে, তাহলে কেন আমাদের সঙ্গে যুক্ত হবেন না।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়