Apan Desh | আপন দেশ

পণ্য

যেসব পণ্যের দাম বাড়তে পারে

যেসব পণ্যের দাম বাড়তে পারে

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি পণ্য ও সেবার ওপর শুল্ক ও কর বৃদ্ধি করেছে সরকার। এর ফলে বাজারে কিছু পণ্যের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে সিগারেট, আমদানি করা জ্বালানিচালিত গাড়ি, বিদেশি কাজুবাদাম, মধু, সুপারি, রড এবং বিভিন্ন আমদানিনির্ভর ভোগ্যপণ্যের দাম বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব শুল্ক ও কর সংশোধনের প্রস্তাব দেন। সিগারেটে বাড়ছে কর: জনস্বাস্থ্য সুরক্ষার যুক্তিতে সিগারেটের সব স্তরের ন্যূনতম খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নিম্নস্তরের ১০ শলাকার সিগারেটের মূল্য ৬২ টাকা, মধ্যম স্তরের ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তরের ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

০৭:৩৪ পিএম, ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রম (ফোর্সড লেবার) প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে এমন যুক্তরাষ্ট্র।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে এ প্রস্তাব প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর (ইউএসটিআর)। ইউএসটিআরের দাবি, সংশ্লিষ্ট দেশগুলো জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বাণিজ্য রোধে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। এর ফলে মার্কিন শ্রমিকরা বৈশ্বিক বাজারে অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

০৯:৩৮ পিএম, ৩ জুন ২০২৬ বুধবার

বিএসটিআই’র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ খাদ্যপণ্য ধ্বংস

বিএসটিআই’র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ খাদ্যপণ্য ধ্বংস

লাইসেন্স গ্রহণ ব্যতীত খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে লা-অর্গানিককে জরিমানা করেছে পণ্যের মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে প্রকৃতি ফুডকে নামের প্রতিষ্ঠানকে সিলগালা করেছে সংস্থটি। শনিবার (২৩ মে) রাজধানীর রামপুরা ও খিলগাঁও এলাকায় অভিযানকালে বিএসটিআই প্রতিষ্ঠান দু’টির বিরুদ্ধে এ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। লা-অর্গানিক-নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই লাচ্ছা সেমাই, বাটার, মধু, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও ঘি উৎপাদন ও বিপণন করতে দেখা যায়। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ৬০০ কেজি লাচ্ছা সেমাই এবং ২০ কেজি বাটার জব্দ করা হয়।

০৭:৩৬ পিএম, ২৩ মে ২০২৬ শনিবার

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নিত্যপ্রয়োজন কিংবা কেনাকাটার বিভিন্ন কাজে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিং এলাকায় যান নগরবাসী। তবে বের হওয়ার আগে জেনে নেয়া ভালো, সোমবার (১১ মে) ঢাকার কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে। যেসব এলাকার মার্কেট বন্ধ: ঢাকার আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এলাকা, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২,

১০:২৪ এএম, ১১ মে ২০২৬ সোমবার

ঈদ উপলক্ষ্যে তেল-চিনি-ডালের মূল্য প্রকাশ করল টিসিবি

ঈদ উপলক্ষ্যে তেল-চিনি-ডালের মূল্য প্রকাশ করল টিসিবি

কুরবানির ঈদ উপলক্ষে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (১১ মে) থেকে ২১ মে পর্যন্ত ১০ দিন এ কার্যক্রম চলবে। রোববার (১০ মে) মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ট্রাকসেলের’ মাধ্যমে প্রায় দুই কোটি ৮০ লাখ উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রয় করা হবে। যেকোনো ভোক্তা এসব ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। প্রতিদিন সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি হবে। শুক্রবার ব্যতীত ১০ দিন প্রতিটি ট্রাক থেকে চিনি ও মসুর ডালসহ বিভিন্ন পণ্য কিনতে পারবেন ৪০০ জন।

০৮:০৯ পিএম, ১০ মে ২০২৬ রোববার

জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বাড়বে: বাণিজ্যমন্ত্রী

জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বাড়বে: বাণিজ্যমন্ত্রী

জ্বালানির দাম বৃদ্ধির কারণে যাতে মূল্যস্ফীতির প্রভাব বিভিন্ন খাতে না পড়ে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বের প্রায় সব দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে। সে তুলনায় দেশে জ্বালানির সীমিত মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (২০ এপ্রিল) সকালে সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে তিনি এসব কথা জানান। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমরা যে খাদ্য খাই, তা জ্বালানি তেলে তৈরি না। এর দাম উৎপাদন খরচ ও পরিবহন ব্যয়ের সঙ্গে জড়িত। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতেও জ্বালানি খরচ হয় মোট উৎপাদন খরচের ৭-৮ শতাংশ। তাই পণ্যমূল্য খুব বেশি বাড়বে না।

০৬:১৬ পিএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার

রোজায় ট্রাকসেলে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

রোজায় ট্রাকসেলে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশব্যাপী ট্রাকে পণ্য বিক্রি (ট্রাক সেল) করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভর্তুকি মূল্যে সারা দেশে স্মার্ট কার্ডধারী পরিবারের কাছে পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি রমজান মাসে ট্রাকসেলের মাধ্যমে ৩০-৩৫ লাখ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে। জানা গেছে, রমজান মাস শুরু হওয়ার আগের দিন থেকে টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু হতে পারে। নিয়মিত পণ্য তেল, ডাল ও চিনির পাশাপাশি ছোলা ও খেজুরও বিক্রি করবে টিসিবি।

০১:৪৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

শবে বরাতের রোজা: জেনে নিন সাহরি-ইফতারের সময়সূচি

শবে বরাতের রোজা: জেনে নিন সাহরি-ইফতারের সময়সূচি

ঢাকা আসন্ন রমজান মাসে সাধারণ মানুষের সুবিধার্থে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদফতরের যৌথ উদ্যোগে মাসব্যাপী এ বিশেষ কার্যক্রম পরিচালিত হবে। ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে রমজান মাসে ৬৫০ টাকায় এক কেজি গরুর মাংস বিক্রি করবে সরকার। এ ছাড়া প্রতিটি ডিম ৮ টাকা ও প্রতি লিটার দুধ ৮০ টাকায় বিক্রি হবে। রোববার (০২ ফেব্রুয়ারি) রাজধানীর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রা

০৯:০৬ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

বাংলাদেশের ওপর শুল্ক কমিয়ে ২০ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ওপর শুল্ক কমিয়ে ২০ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক কমিয়েছে যুক্তরাষ্ট্র। জুলাইয়ের প্রথম সপ্তাহে নতুন করে যে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক নির্ধারণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (০১ আগস্ট) হোয়াইট হাউসের বরাতে এত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ব্রিটিশ সংবাদ সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এ হার ঘোষণা করা হয়। পরে এ সিদ্ধান্তের কথা জানায় হোয়াইট হাউস। 

০৮:৪৯ এএম, ১ আগস্ট ২০২৫ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement