ছবি: আপন দেশ
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিপ্রতি ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা (ভ্যাটসহ)। এর ফলে টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২ হাজার ১০০ টাকা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ঘোষিত নতুন দাম শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দেশের বাজারে একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ৭ টাকা।
অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। অর্থাৎ, দুই দফায় মোট ২ হাজার ১০০ টাকা বেড়েছে ২২ ক্যারেটের স্বর্ণের দাম।
নতুন এ দাম কার্যকর হওয়ায় দেশের বাজারে স্বর্ণ কিনতে ক্রেতাদের এখন আগের তুলনায় বেশি অর্থ গুনতে হচ্ছে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































