ছবি: আপন দেশ
গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে ন্যাশনাল ব্যাংক পিএলসি শুরু করেছে CASA ক্যাম্পেইন।
রোববার (১৬ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
নতুন সঞ্চয়, নিশ্চিন্ত লেনদেন, ডিজিটাল সুবিধা- স্লোগানকে সামনে রেখে পরিচালিত এ ক্যাম্পেইন চলবে ১৬ আগস্ট থেকে ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ। এসময় ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন ও জাহিদুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক-ইনচার্জ কাজী কামাল উদ্দিন আহমেদ ও মো. আবদুর রহিমসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া অনলাইনে ন্যাশনাল ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপকবৃন্দ ও উপশাখার ইনচার্জগণ যুক্ত ছিলেন।
আরও পড়ুন<<>>উত্তরে ফিন্যান্সের চেয়ারম্যান-এমডিসহ চারজনের পদত্যাগ, নেপথ্যে চাপ
ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা নতুন সঞ্চয়ী ও চলতি হিসাব খোলার পাশাপাশি নিশ্চিন্তে লেনদেন এবং সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন। এসব হিসাবে নির্বিঘ্নে নগদ জমা, ফান্ড ট্রান্সফার, ক্লিয়ারিং, বিএফটিএন, আরটিজিএস ও এনপিএসবি’র মাধ্যমে লেনদেনের সুবিধা রয়েছে। পাশাপাশি বাংলা কিউআর কোডের মাধ্যমে নগদ উত্তোলনের সুযোগও থাকছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ বলেন, ন্যাশনাল ব্যাংক সবসময় গ্রাহকবান্ধব ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এ CASA ক্যাম্পেইন সে প্রতিশ্রুতিরই একটি নতুন ধাপ। স্মার্ট একাউন্ট, স্মার্ট ব্যাংকিং শুধু একটি স্লোগান নয়, এটি আমাদের গ্রাহকদের প্রতি একটি অঙ্গীকার। যেখানে তারা দ্রুত, নিরাপদ এবং নির্বিঘ্নে তাদের ব্যাংকিং প্রয়োজন মেটাতে পারবেন।
ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের সঞ্চয়ী ও চলতি হিসাব ব্যবহারের পাশাপাশি আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার সুবিধা আরও সহজ ও ব্যাপকভাবে গ্রহণের সুযোগ তৈরি হবে বলে আশা করছে ন্যাশনাল ব্যাংক।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































