Apan Desh | আপন দেশ

আরও ২৫ মিলিয়ন ডলার কেনার তথ্য দিল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০২, ১৩ মে ২০২৬

আরও ২৫ মিলিয়ন ডলার কেনার তথ্য দিল কেন্দ্রীয় ব্যাংক

ছবি : আপন দেশ

নিলামে আরও ২৫ মিলিয়ন বা ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (১৩ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

আরিফ খান বলেন, ‘২টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। যার কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।’

এ নিয়ে চলতি মাসে মোট ১৭ কোটি ডলার কেনা হয়েছে। এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন : বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম

এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৫৮৪ কোটি ৩৫ লাখ বা ৫ দশমিক ৮৪ বিলিয়ন ডলার।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement