Apan Desh | আপন দেশ

ডলার

রিজার্ভ এখন ৩৫.০৩ বিলিয়ন ডলার

রিজার্ভ এখন ৩৫.০৩ বিলিয়ন ডলার

প্রবাসী আয়ের ধারাবাহিক শক্তিশালী প্রবাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ এপ্রিল)  আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম–৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০,৩৬৬ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার, যা ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রমের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। একই সময়ে দেশের মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫,০৩৮ মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বৈদেশিক মুদ্রার এ উন্নত অবস্থান মূলত রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা বাজারে ব্যাংকিং চ্যানেলে ডলার সরবরাহ স্থিতিশীল থাকার ফল। চলতি এপ্রিল মাসেও রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৫ এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছে ১ হাজার ৭৮৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে ১৫ এপ্রিল একদিনেই এসেছে ১৮১ মিলিয়ন ডলার।  

০৮:১৪ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

মার্চে এলো পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

মার্চে এলো পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

দেশের অর্থনীতিতে নতুন মাইলফলক স্থাপন করেছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। চলতি বছরের মার্চ মাসে প্রবাসী বাংলাদেশিরা রেকর্ড পরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন, যা স্বাধীনতার পর থেকে একক কোনো মাসে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানা গেছে, মার্চ মাসে দেশে এসেছে ৩ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার। বুধবার (০১ এপ্রিল) প্রকাশিত এ তথ্যে দেখা যায়, আগের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে রেমিট্যান্স প্রবাহ। এর আগে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ছিল ২০২৫ সালের মার্চ মাসে, যখন প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার। মাত্র এক বছরের ব্যবধানে সে রেকর্ড ভেঙে দিয়েছে চলতি বছরের মার্চ। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বর মাসে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা এখন তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

০৭:৩২ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার

ফেসবুকে পোস্ট করে ৩ হাজার ডলার আয়ের সুযোগ

ফেসবুকে পোস্ট করে ৩ হাজার ডলার আয়ের সুযোগ

দারুণ এক খবর নিয়ে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা (ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান)। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য তৈরি হচ্ছে ডলার ইনকামের সুযোগ। এখন থেকে ফেসবুকে রিলস ও পোস্ট শেয়ার করে প্রতি মাসে ৩ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ লাখ টাকার বেশি) পর্যন্ত আয় করার সুযোগ পাবেন তারা। ‘ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক’ নামক নতুন একটি প্রোগ্রামের আওতায় এ বিশাল অঙ্কের অর্থ প্রদানের ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি। সম্প্রতি মেটার অফিশিয়াল নিউজরুমে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মূলত অন্য প্ল্যাটফর্মে জনপ্রিয় এমন ক্রিয়েটরদের ফেসবুকে নিয়মিত করতেই এ বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।

০৩:৩৬ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার

রিজার্ভ পৌঁছালো ৩৪ বিলিয়ন ডলারে

রিজার্ভ পৌঁছালো ৩৪ বিলিয়ন ডলারে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৪ দশমিক ০৬ বিলিয়ন ডলারের দোরগোড়ায় পৌঁছেছে। সোমবার (০৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। আইএমএফের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ বর্তমানে প্রায় ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত ২ ফেব্রুয়ারি রিজার্ভ ৩৩ দশমিক ২৫ বিলিয়ন ডলারে ছিল। এর আগে ১৫ জানুয়ারি তা ৩২ দশমিক ৩২ বিলিয়ন ও ৮ জানুয়ারি ৩২ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে অবস্থান করেছিল। তবে আকুর দায় (১.৫৩ বিলিয়ন ডলার) পরিশোধের পর কিছুটা হ্রাস ঘটে।

০৯:০৭ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

প্রবাসী আয়ে নতুন মাইলফলকে বাংলাদেশ

প্রবাসী আয়ে নতুন মাইলফলকে বাংলাদেশ

সদ্য বিদায়ী ২০২৫ সালে প্রবাসী আয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক বছরে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছে ৩২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। যা বাংলাদেশের ইতিহাসে একক বছরে সর্বোচ্চ আহরণের রেকর্ড। বৈশ্বিক নানা সংকটের মধ্যেও প্রবাসীদের পাঠানো এ অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছে। এর আগের বছর ২০২৪ সালে রেমিট্যান্স এসেছিল ২৬ দশমিক ৮৯ বিলিয়ন ডলার। এক বছরের ব্যবধানে রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে প্রায় ৬ বিলিয়ন ডলার বা প্রায় ১৮ শতাংশ। শুধু বছরজুড়েই নয়, গত বছরের শেষ মাস ডিসেম্বরেও রেমিট্যান্স প্রবাহ ছিল বেশ শক্তিশালী। ওই মাসে প্রবাসীরা দেশে ৩২৩ কোটি ডলার পাঠিয়েছেন। একক মাস হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে ২০২৫ সালের মার্চে ইতিহাসের সর্বোচ্চ ৩২৯ কোটি ৫৬ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল।

০৮:২৫ পিএম, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

অক্টোবরের ১১ দিনে রেমিট্যান্স এলো ৯৯ কোটি ডলার

অক্টোবরের ১১ দিনে রেমিট্যান্স এলো ৯৯ কোটি ডলার

চলতি অক্টোবর মাসের প্রথম ১১ দিনের হিসাব প্রকাশ করা হয়েছে। এ ১১ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৯৮ কোটি ৬৭ লাখ ১০ হাজার ডলার। যা প্রতি ডলার ১২১ দশমিক ৭৫ টাকা দরে বাংলাদেশের মুদ্রায় প্রায় ১২ হাজার ২৪ কোটি টাকা। রোববার (১২ অক্টোবর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। অক্টোবরেও প্রবাসী আয়ের উচ্চ ধারা অব্যাহত রয়েছে। অক্টোবরের ১১ দিনে প্রতিদিন প্রবাসীরা পাঠিয়েছেন ৮ কোটি ৯৭ লাখ ৮২ হাজার ৭২৭ ডলার। আগের বছরের অক্টোবরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ৯৮ লাখ ৩৬ হাজার ডলার। আর আগের মাস সেপ্টেম্বরে প্রতিদিন প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ৮ কোটি ৯৫ লাখ ২৯ হাজার ৩৩৩ মার্কিন ডলার।

০৭:৪৪ পিএম, ১২ অক্টোবর ২০২৫ রোববার

মার্চে রেমিট্যান্স এলো ৩২৯ কোটি ডলার

মার্চে রেমিট্যান্স এলো ৩২৯ কোটি ডলার

ঈদুল ফিতরকে কেন্দ্র করে গত মাসে দেশে বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে মার্চ মাসে দেশে এসেছে ৩২৯ কোটি ডলার প্রবাসী আয়। যা দেশের ইতিহাসে যে কোনো মাসে সর্বোচ্চ। রোববার (০৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মার্চে দেশে রেমিট্যান্স এসেছে ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৯৯ কোটি ৭০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৬৪ দশমিক ৭০ শতাংশ।

০৫:৩০ পিএম, ৬ এপ্রিল ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু