Apan Desh | আপন দেশ

সংবাদ সম্মেলন

বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যা চেষ্টা, দোষীদের গ্রেফতারের দাবি 

বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যা চেষ্টা, দোষীদের গ্রেফতারের দাবি 

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল খানকে হত্যার উদ্দেশ্যে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার স্ত্রী জাহানারা খানম। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহানারা খানম বলেন, রোববার সকালে তার স্বামী সোহেল খান তার ভাইয়ের ক্যান্সার সংক্রান্ত একটি ফর্ম জমা দিতে রামপাল উপজেলা কার্যালয়ে যান। কাজ শেষে ফেরার পথে দুপুর ১টার দিকে গিলাতলা বাজারে পৌঁছালে পূর্ব থেকে অবস্থান নেয়া কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করেন।

০৪:৫৪ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

পঞ্চগড়ে ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সংবাদ সম্মেলন

​পঞ্চগড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে এক অবহিতকরণ সভা হয়েছে। বুধবার (২৪ জুন) পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়। ​জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন কার্যালয়, পঞ্চগড়ের বাস্তবায়নে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শিশুদের জন্য এ ক্যাপসুলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে তুলে ধরেন ডা. জান্নাতুন ফেরদৌস নিতু।

০৬:৪৮ পিএম, ২৪ জুন ২০২৬ বুধবার

মিথ্যা সংবাদের প্রতিবাদে উপজেলা যুবদলের সংবাদ সম্মেলন

মিথ্যা সংবাদের প্রতিবাদে উপজেলা যুবদলের সংবাদ সম্মেলন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিবকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল। শনিবার (১৩ জুন) দুপুরে বালিয়াকান্দি ওয়াবদা মোড়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব মো. কামরুজ্জামান কামরুল। কামরুজ্জামান বলেন, আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও পরে উপজেলা তরুণদলের সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। এরপর যুবদলের কাউন্সিলে উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে সুনামের সহিত দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। আমি গত ১৬ বছর বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীতে সরাসরি নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছি। আমি রাজনৈতিক মামলায় হাজতবাসসহ নানাভাবে হয়রানীর শিকার হয়েছি।

০৮:৫৮ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার

সেঞ্চুরি না পাওয়ায় বউ হয়তো একটু গালি দেবে: মুমিনুল হক

সেঞ্চুরি না পাওয়ায় বউ হয়তো একটু গালি দেবে: মুমিনুল হক

মুমিনুল হক জানিয়েছেন, সেঞ্চুরি করতে পারি নাই তাই বউ হয়তো একটু গালি দিবে। তিনি বলেন, সেঞ্চুরি না হওয়ায় এত দিন আক্ষেপ হয়নি। তবে আজ একটু হয়েছে। তাও বউয়ের কারণে। শুক্রবার (০৮ মে) পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ৯১ রানে সাজঘরে ফেরেন তিনি। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি এ কথা জানান। মুমিনুল হক বলেন, সেঞ্চুরি না হওয়ায় এতো দিন আক্ষেপ হয়নি। তবে আজ একটু হয়েছে। তাও বউয়ের কারণে। কারণ, সেঞ্চুরি করতে পারি নাই বলে বউ হয়ত একটু গালি দিবে। এটাই আরকি। আসার পর দুই-তিন মিনিট একটু খারাপ লাগছিল আরকি। তবে সত্যি কথা বলতে আমার কাছে একশর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিয়মিত রান করা।

০৮:৩৭ পিএম, ৮ মে ২০২৬ শুক্রবার

দেশের স্বার্থে আমরা সবাই এক: তারেক রহমান

দেশের স্বার্থে আমরা সবাই এক: তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এ বিজয় বাংলাদেশের, গণতন্ত্রের ও গণতন্ত্রকামী জনগণের। পথ-মত ভিন্ন থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নির্বাচনোত্তর প্রেসব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমাদের পথ-মত ভিন্ন থাকতে পারে, তবে দেশের স্বার্থে আমরা সবাই এক। তারেক রহমান বলেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। জনমনে সৃষ্ট সংশয় কাটিয়ে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। 

০৪:৩০ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement