Apan Desh | আপন দেশ

রাজবাড়ী জেলা

মিথ্যা সংবাদের প্রতিবাদে উপজেলা যুবদলের সংবাদ সম্মেলন

মিথ্যা সংবাদের প্রতিবাদে উপজেলা যুবদলের সংবাদ সম্মেলন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিবকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল। শনিবার (১৩ জুন) দুপুরে বালিয়াকান্দি ওয়াবদা মোড়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব মো. কামরুজ্জামান কামরুল। কামরুজ্জামান বলেন, আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও পরে উপজেলা তরুণদলের সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। এরপর যুবদলের কাউন্সিলে উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে সুনামের সহিত দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। আমি গত ১৬ বছর বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীতে সরাসরি নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছি। আমি রাজনৈতিক মামলায় হাজতবাসসহ নানাভাবে হয়রানীর শিকার হয়েছি।

০৮:৫৮ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার

রাজবাড়ীতে চোলাই মদসহ গ্রেফতার ১

রাজবাড়ীতে চোলাই মদসহ গ্রেফতার ১

রাজবাড়ীতে ১০০ লিটার চোলাই মদসহ হারুন অর রশিদ (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সে ঢাকা ধামরাই থানার বারবাড়িয়া গ্রামের মৃত গেন্দু সরকারের ছেলে। বর্তমানে দৌলতদিয়া যৌনপল্লীতে আয়ুব মণ্ডলের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে থাকেন। রোববার (০৭ জুন) দিনগত রাত দেড়টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর ভিতর থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালানো হয়। এসময় আইয়ুব মণ্ডলের বাড়ির ভেতর থেকে ১০০ লিটার অবৈধ দেশীয় চোলাই মদসহ হারুন অর রশিদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

০৩:৪১ পিএম, ৮ জুন ২০২৬ সোমবার

জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ দাবী, ২ জনকে জরিমানা

জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ দাবী, ২ জনকে জরিমানা

ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ দীর্ঘদিনের। এতে সাধারণ ভূল থেকেই মাসের পর মাস ঘুরতে হচ্ছে সেবাগ্রহিতাদের। জন্ম নিবন্ধনে অতিরিক্ত ১০ হাজার টাকা দাবী করার অভিযোগে রাজবাড়ীর কালুখালীতে ২ উদ্যোক্তাকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার (০২ জুন) কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন উপজেলার মদাপুর ও মৃগী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মদাপুর ইউনিয়নের উদ্যোক্তা শাহানা আক্তার ও মৃগী ইউনিয়নের উদ্যোক্তা রইসুল ইসলাম একই ব্যক্তির জন্মনিবন্ধন সংশোধন করে দেয়ার বিনিময়ে সরকার নির্ধারিত ফি চেয়ে অতিরিক্ত ১০ হাজার টাকা দাবী করে। বিষয়টি হাতে নাতে ধরা পড়ে। 

০৭:৪১ পিএম, ৩ জুন ২০২৬ বুধবার

বালিয়াকান্দিতে জমে ওঠেছে কোরবানির হাট

বালিয়াকান্দিতে জমে ওঠেছে কোরবানির হাট

রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন হাট - বাজারে কোরবানির গরু ক্রয়-বিক্রয়ে জমজমাট হয়ে উঠেছে।  কোরবানির হাট উপলক্ষে রোববার (২৪ মে) দুপুর থেকেই উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুরের হাটে বিভিন্ন এলাকা থেকে ছোট বড় খামারিরা বিভিন্ন জাতের কোরবানির গরু বিক্রির উদ্দেশ্যে হাটে তোলেন। এখানে ছোট বড় বিভিন্ন জাতের গরু দেখা গেলেও স্বাভাবিক দামে ক্রয়-বিক্রয় হচ্ছে। এ ব্যাপারে আমিন হোসেন নামের এক খামারি বলেন, আমরা প্রত্যেক বছরে কোরবানির গরু বিক্রি করে থাকি। অন্যান্য বছরের চেয়ে এ বছরে স্বাভাবিক দাম চাওয়া হচ্ছে, যাতে ক্রেতারা তাদের সমর্থ্যের মধ্যে কোরবানির গরু ক্রয় করতে পারেন। আগের তুলনায় স্বাভাবিক খাজনা নেয়া হচ্ছে বলেও জানান বিক্রেতারা।

০৬:২২ পিএম, ২৪ মে ২০২৬ রোববার

এ বছরের ঈদযাত্রা স্বস্তির হবে: পরিবহন মন্ত্রী

এ বছরের ঈদযাত্রা স্বস্তির হবে: পরিবহন মন্ত্রী

গত বছরের ঈদযাত্রায় কিছু ব্যত্যয় হয়েছে। এ বছর সে ব্যত্যয় কাটিয়ে নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম। ঈদ যাত্রা স্বস্তির করতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এবার সড়ক, নৌপথে ও রেলপথে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে। রোববার (১৭ মে) দুপুরে রাজবাড়ী পৌরসভার সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজন ও আহতদের হাতে চেক প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ঈদে ঢাকা থেকে প্রায় দেড় কোটি মানুষ গ্রামের বাড়িতে যায়। এত সংখ্যক মানুষকে নিরাপদে পৌছে দেয়াটাও একটা চ্যালেঞ্জ। সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমরা প্রস্তুত। বাড়তি ভাড়া প্রতিরোধের বিষয়ে মন্ত্রী বলেন, এ বছর কেউ সড়কে যাতে বাড়তি ভাড়া না নিতে পারে সেজন্য ভ্রাম্যমান আদালত বাড়ানো হয়েছে।

০৪:৩৭ পিএম, ১৭ মে ২০২৬ রোববার

বড় ভাই নাছিরের চাকরি করলেন ছোট ভাই সৈয়দ

বড় ভাই নাছিরের চাকরি করলেন ছোট ভাই সৈয়দ

‘পুলিশ’ পরিচয়ে বড় ভাইয়ের চাকরি করলেন ছোট ভাই। বেতন-ভাতা নিয়েছেন। প্রাপ্য সুযোগ-সুবিধা নিয়েছেন। রেশন খেয়েছেন। অবসরজনিত সকল আর্থিক সুযোগ-সুবিধা নিয়ে স্বেচ্ছায় অবসরেও চলে গেছেন। অথচ দেশের ‘দক্ষ’ পুলিশ প্রশাসন তার টিকিটিও ছুঁতে পারেনি। ঘটনা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর গ্রামের। দুই ভাই-মো. নাছির আহমদ ও মো. সৈয়দ আহমদ। তাদের বাবা নূর এলাহী ভূইয়াও ছিলেন পুলিশ। জালিয়াতির মাধ্যমে দীর্ঘদিন চাকরি করার বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের আওতায় তদন্তযোগ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

০১:২১ পিএম, ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার

রাজবাড়ীতে ৫ মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন

রাজবাড়ীতে ৫ মুক্তিযোদ্ধার কবরস্থানে আগুন

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুরে পাঁচ মুক্তিযোদ্ধার কবরস্থানে বাঁশের সীমানা প্রাচীর দিয়ে ঘেরাও করা অংশে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (০৭ ডিসেম্বর) ভোরে দুর্বৃত্তরা কবরস্থানটির সীমানা প্রাচীর ও বাঁশ দিয়ে ঘেরা অংশে কেরোসিন ঢেলে আগুন দেয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে ফজরের ওয়াক্তে মসজিদে মুসুল্লিরা নামাজ পড়তে এলে কবরস্থানে আগুন দেখতে পান। পরে মসজিদের মাইকে আগুন লাগার ঘটনা বলতে থাকলে স্থানীয় লোকজন দ্রুত এসে আগুন নেভান। সেখানে পেট্রোল ও কেরোসিনের গন্ধ পাওয়া যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

০৮:৪০ পিএম, ৭ ডিসেম্বর ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement