Apan Desh | আপন দেশ

কুষ্টিয়া

কোরআন অবমাননার অভিযোগে মাজারে হামলা, পীরের মৃত্যু

কোরআন অবমাননার অভিযোগে মাজারে হামলা, পীরের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কোরআন অবমাননার অভিযোগে একটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দরবারটির ‘প্রধান পীর’ আব্দুর রহমান ওরফে শামীম (৬৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত ‘শামীম বাবার দরবার শরিফ’-এ ঘটনাটি ঘটে। নিহত শামীম ওই ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের মৃত জেসের মাস্টারের ছেলে। জানা যায়, ২০২১ সালের ১৭ এপ্রিল ধর্ম অবমাননার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে শামীমকে একটি অনুষ্ঠানে কোরআন নিয়ে অবমাননাকর বক্তব্য দিতে দেখা যায়। এরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

০৭:১০ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

জ্বালানি মন্ত্রীকে ‘নাস্তিক’ বললেন আমির হামজা

জ্বালানি মন্ত্রীকে ‘নাস্তিক’ বললেন আমির হামজা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদের জুম্মার নামাজের খুতবার আগে আলোচনায় তিনি এসব মন্তব্য করেন। কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি মন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে আখ্যায়িত করেন।

০৪:২৪ পিএম, ২৮ মার্চ ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement