Apan Desh | আপন দেশ

বোদায় মোটরসাইকেলের ধাক্কায় দুই শিক্ষার্থীর মৃত্যু

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:২২, ১২ নভেম্বর ২০২৬

বোদায় মোটরসাইকেলের ধাক্কায় দুই শিক্ষার্থীর মৃত্যু

ছবি: আপন দেশ

পঞ্চগড়ের বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কায় দুই মাদ্রাসার ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে সায়মন ইসলাম সাদিক (১৬)। অন্যদিকে মাদরাসা আরেক শিক্ষার্থী রেদওয়ানুল হোসেন রাহাত (১৮) একই ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের মিজানুর রহমানের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত ফজলে রাব্বি শাহ (১৬)একই ইউনিয়নের সাহাপাড়া গ্রামের আবু শাহ'র ছেলে। তারা তিনজনই সাকোয়া জামিলাতুন নেছা ফাযিল মাদরাসার দশম শ্রেণী শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তিন বন্ধু এক মোটরসাইকেলযোগে প্রাইভেট পড়া শেষে বাসার দিকে যাচ্ছিলেন। পথে চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া এলাকায় পৌঁছালে রাস্তায় মোড় নিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। গুরুতর আহত হন অন্যজন। 

আরও পড়ুন<<>>জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের মধ্যে সচেতনতা কার্যক্রম

পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়মন ও রেদওয়ানুলকে মৃত ঘোষণা করেন। 
গুরুতর আহত ফজলে রাব্বিকে প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে বোদা থানার ওসি (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তিন মাদরাসা ছাত্রের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। এর মধ্যে দুইজন মারা গেছেন। আমরা নিহতদের মরদেহের সুরতহাল করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়