Apan Desh | আপন দেশ

রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১১ বোমা উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৮, ১২ নভেম্বর ২০২৬

রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১১ বোমা উদ্ধার

ছবি: আপন দেশ

লক্ষ্মীপুরের রায়পুরে একটি পরিত্যক্ত বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি টিনের কৌটা থেকে ১১টি বোমা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের সিকদার বাড়ি থেকে বোমাগুলো উদ্ধার করে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

পুলিশ জানায়, খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ও তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম সুজনের ভাড়া নেয়া ঘরটি উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সিকদার বাড়িতে শনাক্ত করা হয়। ওই ঘর থেকে আগে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল। 

আরও পড়ুন<<>>বোদায় মোটরসাইকেলের ধাক্কায় দুই শিক্ষার্থীর মৃত্যু

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ওই ঘরের পেছনে মাটির নিচে দুটি টিনের কৌটা পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেয়া হলে কৌটা খুলে ভেতরে টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখা যায়। কৌটাগুলোতে বোমা থাকতে পারে, এমন সন্দেহে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেয়া হয়। এ সময় ঘটনাস্থলে পুলিশি পাহারা বসানো হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে ছোট-বড় মোট ১১টি বোমা উদ্ধার করেন।

ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া আরও বলেন, বোমাগুলো কারা রেখেছে এবং কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহবান জানান। সন্দেহজনক কোনো বস্তু দেখতে পেলে স্পর্শ না করে পুলিশকে জানানোরও অনুরোধ জানান তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়