Apan Desh | আপন দেশ

যানবাহন

ঈদের ছুটি, রাজধানীতে নেই যানবাহনের চাপ

ঈদের ছুটি, রাজধানীতে নেই যানবাহনের চাপ

বৃহস্পতিবার (২৮ মে) সারা বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ইদুল আজহা। ঢাকার অধিকাংশ মানুষ ঈদ উদযাপনে পাড়ি জমিয়েছেন গ্রামে। দীর্ঘ ছুটিতে প্রিয়জনের সান্নিধ্য ও এক সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছেড়েছেন কর্মজীবী মানুষ। ফলে রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে গেছে। ব্যস্ততম সড়কগুলোতে নেই আগের মতো যানজট নেই। বুধবার (২৭ মে) রাজধানীর বিজয়সরণি, ফার্মগেট, বাংলামোটর ও কারওয়ান বাজার, গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। যেসব এলাকা সর্বদায় যানবাহন মুখর থাকতো সেখানে এখন যানবাহনের সংখ্যা বেশ কম। বছরের অন্য সময় যেসব এলাকায় দীর্ঘ যানজট থাকে, সেখানে এখন স্বাভাবিক গতিতে চলাচল করছে গাড়ি। অনেক সড়কই ছিল প্রায় ফাঁকা।

০৩:৩৩ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার

পহেলা বৈশাখে যান চলাচলে বিশেষ নির্দেশনা

পহেলা বৈশাখে যান চলাচলে বিশেষ নির্দেশনা

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এদিন নগরীর বিভিন্ন সড়কের ১৪টি পয়েন্টে ডাইভারশন থাকবে। তাই বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। রোববার (১২ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, ১৪ এপ্রিল ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রমনা পার্ক, রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়–সংলগ্ন এলাকায় সড়ক বন্ধ বা ডাইভারশন থাকবে। ডাইভারশন পয়েন্টগুলো হলো—বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, পুলিশ ভবন, সুগন্ধা, কাকরাইল চার্চ, কদম ফোয়ারা, হাইকোর্ট (পশ্চিম), শহীদুল্লাহ হল, রোমানা, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার, জগন্নাথ হল, ভাস্কর্য, নীলক্ষেত ও কাঁটাবন ক্রসিং।

০৩:৩৮ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ফাঁকা ঢাকায় কমেছে যান চলাচল

দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ফাঁকা ঢাকায় কমেছে যান চলাচল

ঈদের ছুটিতে রাজধানীর ব্যস্ততা অনেকটাই কমে গেছে। তার ওপর দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নগরীর চিরচেনা কোলাহল যেন আরও স্তিমিত হয়ে পড়ে। শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই মেঘলা আকাশ আর থেমে থেমে বৃষ্টির কারণে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি ছিল কম। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের চাপ কম থাকায় কোথাও তেমন যানজট দেখা যায়নি। অনেক এলাকায় সড়কগুলো প্রায় ফাঁকাই ছিল। ঈদের ছুটিতে অধিকাংশ মানুষ শহর ছেড়ে গ্রামের বাড়িতে যাওয়ায় গণপরিবহনেও যাত্রীসংখ্যা ছিল কম। একই কারণে বাজার, শপিংমল ও খোলা জায়গাগুলোতেও ছিল না স্বাভাবিক ভিড়। ফলে পুরো শহরে ছিল এক ধরনের নীরবতা। 

০৬:৩৯ পিএম, ২০ মার্চ ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement