ছবি: আপন দেশ
জয়পুরহাটের কালাইয়ে বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, স্তন ক্যানসার এবং জরায়ুমুখের ক্যানসার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে বিশেষ কর্মসূচি হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় জয়পুরহাটের কালাইয়ের স্কলার্স রেসিডেন্সিয়াল স্কুলে(ওমর কিন্ডারগার্টেন একাডেমি), এ কর্মসূচি হয়।
স্কলার্স রেসিডেন্সিয়াল স্কুলের আয়োজনে ও সামাজিক উদ্যোগ ‘শেকড়’-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস রিতু। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘শেকড়’-এর প্রতিষ্ঠাতা সাজিয়া ইসলাম পায়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘শেকড়’-এর সহ-প্রতিষ্ঠাতা আরমান হোসেন।
্এছাড়াও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হাজেরা শিরিন, নিগার সুলতানা, শ্রাবনী মুরমু সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ কর্মসূচিতে বয়ঃসন্ধিকালে কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন, মাসিককালীন স্বাস্থ্যবিধি, স্তন ক্যানসারের প্রাথমিক লক্ষণ, জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধ এবং প্রয়োজনীয় বিভিন্ন স্বাস্থ্যসচেতনতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সচেতনতামূলক এ কার্যক্রমের প্রধান আলোচক ও শেকড়ের প্রতিষ্ঠাতা সাজিয়া ইসলাম পায়েল বলেন, বয়ঃসন্ধিকাল মেয়েদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে শারীরিক পরিবর্তন নিয়ে অনেক কিশোরীর মধ্যে ভয়, সংকোচ ও নানা ভুল ধারণা কাজ করে। পাশাপাশি স্তন ও জরায়ুমুখের ক্যানসার নিয়েও সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। সঠিক সময়ে বিজ্ঞানভিত্তিক তথ্য ও সচেতনতা পৌঁছে দিতে পারলে কিশোরী ও নারীরা নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় আরও বেশি দায়িত্বশীল হতে পারবেন।
আরও পড়ুন<<>>নভোএয়ারে চাকরির সুযোগ
তিনি আরও বলেন, শেকড় নারীর স্বাস্থ্য সচেতনতা ও তাদের স্বনির্ভর করতে কাজ করছে। ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং গ্রামের প্রান্তিক নারীদের নিয়ে উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতার কাজ নিয়মিত চলছে। আমাদের প্রত্যাশা কুসংস্কার ভেঙ্গে নারীদের সুস্থ এবং স্বনির্ভর করার মাধ্যমে সুন্দর করে দেশটাকে গড়ে তোলা।
আয়োজনের সভাপতি জান্নাতুল ফেরদৌস রিতু বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জীবনঘনিষ্ঠ বিষয়ে সচেতন করে তোলাও আমাদের প্রধান দায়িত্ব। বিশেষ করে কিশোরীদের বয়ঃসন্ধি, প্রজননস্বাস্থ্য ও ক্যানসার প্রতিরোধ সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যেকোনো সংকোচ কাটিয়ে সচেতন ও আত্মবিশ্বাসী হয়ে উঠতে দারুণভাবে সহায়তা করবে।
সামাজিক সংগঠন শেকড়ের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মন থেকে স্বাস্থ্যবিষয়ক প্রচলিত ভুল ধারণা ও সংকোচ দূর হয়েছে। পাশাপাশি নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় তারা আরও বেশি সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে উৎসাহিত হয়েছে।
সচেতনতামূলক কার্যক্রম শেষে স্কলার্স রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থীরা গান ও আবৃত্তি করেন। অনুষ্ঠানের শেষে প্রধান আলোচক ও সংগীতশিল্পী পায়েলের গান পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































