অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহবান প্রশাসনের
চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন চরভদ্রাসন থানার ওসি মো. সফর আলী। তিনি বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। শুক্রবার (০৭ আগস্ট) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পবিত্র জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
০৫:১৩ পিএম, ৭ আগস্ট ২০২৬ শুক্রবার