Apan Desh | আপন দেশ

নাটোরে বিএনপির সমাবেশস্থলে বোমা সদৃশ বস্তু উদ্ধার

নাটোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৬, ৮ নভেম্বর ২০২৬

নাটোরে বিএনপির সমাবেশস্থলে বোমা সদৃশ বস্তু উদ্ধার

ছবি: আপন দেশ

নাটোরের গুরুদাসপুরে বিএনপি সমাবেশস্থল থেকে কালো টেপে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এসময় উপস্থিত ছিলেন দলীয় এমপি আব্দুল আজিজ।

রোববার (০৮ নভেম্বর) বিকেলে উপজেলা পাইলট স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে পাইলট স্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। বিকেল ৪টার দিকে সমাবেশ চলাকালে মাঠের মাঝখানে কালো টেপে মোড়ানো গোলাকার একটি বস্তু পড়ে থাকতে দেখেন উপস্থিত লোকজন। বস্তুটি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে পুলিশ। পরে সেটি পানি ভর্তি বালতিতে রেখে থানায় নিয়ে যাওয়া হয়। 

আরও পড়ুন<<>>কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: সালাউদ্দিন টুকু

গুরুদাসপুর থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা বস্তুটি আসলে কী, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় কিছু সময়ের জন্য সমাবেশ বন্ধ থাকলেও পরে আবার কার্যক্রম শুরু হয়।

এদিকে, ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডে এমপি আব্দুল আজিজের ছেলের আটকের ঘটনাসহ সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়