ফাইল ছবি
চলতি ২০২৬-২৭ অর্থবছরের নভেম্বর মাসের প্রথম সাত দিনে দেশে ৮৭৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬৪৭ মিলিয়ন ডলার।
সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২ দশমিক ৭ শতাংশ।
রোববার (০৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে ৮৭ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ৫ থেকে ৭ নভেম্বর—তিন দিনে এসেছে ২৩১ মিলিয়ন ডলার।
আরও পড়ুন <<>> ফোকলা পদ্মা ব্যাংকের দায় গ্রাহকের কাঁধে
এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১২ হাজার ৩৪৪ মিলিয়ন ডলার। আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এসেছিল ১০ হাজার ৮৬৫ মিলিয়ন ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম চার মাস সাত দিনে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৬ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আসার ফলে দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ আয়।
আপন দেশ/কেএম/এসএস
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































