Apan Desh | আপন দেশ

চরাঞ্চলে ৬০ হাজার টাকা করে অনুদান পাবে ৮৫০০ পরিবার

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৪, ৮ নভেম্বর ২০২৬

চরাঞ্চলে ৬০ হাজার টাকা করে অনুদান পাবে ৮৫০০ পরিবার

ছবি: আপন দেশ

গাইবান্ধার চরাঞ্চলের ৮ হাজার ৫০০ দরিদ্র পরিবারকে দুই কিস্তিতে ৬০ হাজার টাকা করে শর্তহীন আর্থিক সহায়তা দেয়া হবে। আন্তর্জাতিক সংস্থা গিভডিরেক্টলির সহযোগিতায় এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) বাস্তবায়নে এ উদ্যোগ নেয়া হয়েছে।

রোববার (০৮ নভেম্বর) সকালে গাইবান্ধায় জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হয়। জিইউকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস সালাম এ তথ্য জানান।

তিনি জানান, ফুলছড়ি উপজেলার ফুলছড়ি, ফজলুপুর ও এরেন্ডাবাড়ি এবং সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের মোট ৮ হাজার ৫০০ পরিবার এ সহায়তা পাবে। প্রতিটি পরিবারকে দুই কিস্তিতে মোট ৬০ হাজার টাকা দেয়া হবে। এর মধ্যে চলতি নভেম্বরে প্রথম কিস্তিতে ৯ হাজার টাকা এবং আগামী ডিসেম্বরে দ্বিতীয় কিস্তিতে ৫১ হাজার টাকা দেয়া হবে। 

আরও পড়ুন<<>>জয়পুরহাটে জাতীয় সমবায় দিবস পালিত

এম আবদুস সালাম বলেন, এ অর্থ ব্যবহারে উপকারভোগীদের ওপর কোনো শর্ত আরোপ করা হয়নি। পরিবারগুলো নিজেদের প্রয়োজন ও অগ্রাধিকার অনুযায়ী ঘরবাড়ি মেরামত, গবাদিপশু ক্রয়, ব্যবসা সম্প্রসারণ, সন্তানদের শিক্ষা কিংবা সঞ্চয়ের কাজে অর্থ ব্যয় করতে পারবে। এর মাধ্যমে চরাঞ্চলের দরিদ্র পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলার সামর্থ্য বাড়বে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে জিইউকের পরিচালক আবু সায়েম মো. জান্নাতুন নূর রিশাত, গিভডিরেক্টলির অ্যাসোসিয়েট ফিল্ড ম্যানেজার মো. রাশেদুল ইসলাম এবং প্রকল্প সমন্বয়কারী জয়া প্রসাদ উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়