Apan Desh | আপন দেশ

ইরানের বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স গড়ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:৩৮, ৮ নভেম্বর ২০২৬

ইরানের বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স গড়ছে যুক্তরাষ্ট্র

ফাইল ছবি, আপন দেশ

ইরানে অস্ত্র ও নিষিদ্ধ পণ্য পাচার বন্ধ করতে দেশটির স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগরপথে নজরদারি জোরদার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ২০ সদস্যের একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হচ্ছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ পরিকল্পনার কথা জানান। ফ্লোরিডাভিত্তিক এ টাস্কফোর্সে সামরিক ও বেসামরিক মিলিয়ে ২০ জন সদস্য থাকবেন।

মার্কিন সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে দলটি ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যকার স্থলপথ এবং কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষিদ্ধ পণ্য ও অবৈধ অর্থের লেনদেন ঠেকাতে কাজ করবে।

কুপারের দাবি, নতুন এ নজরদারি ব্যবস্থা ইরানের সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্নির্মাণ এবং সামরিক অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করার সক্ষমতা কমিয়ে দেবে। 

আরও পড়ুন<<>>নির্বাচনে হেরে ফলাফল চ্যালেঞ্জ নেতানিয়াহুর

গত ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকে দুই দেশের মধ্যে আলোচনা হলেও পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে চূড়ান্ত সমঝোতা হয়নি।

এর মধ্যে হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবার স্থলপথ ও কাস্পিয়ান সাগরেও নজরদারি বাড়ানোর উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন।

বিশেষজ্ঞদের মতে, সামুদ্রিক পথে বাধা তৈরি হওয়ার পর ইরান অস্ত্র ও অর্থ সংগ্রহের বিকল্প পথ হিসেবে স্থলপথ ও কাস্পিয়ান সাগর ব্যবহারের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্সের লক্ষ্য সে পথগুলোও বন্ধ করা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়