ছবি: আপন দেশ
শেষ হয়েছে সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলা। এদিন যেন বাংলাদেশের জন্য ছিল শুধুই হতাশা। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। যার ফলে লিড দাঁড়িয়েছে ৩১৫ রানে।
রোববার (০৮ নভেম্বর) ২ উইকেটে ২৫৯ রান নিয়ে চা বিরতির পর তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ।
এ সময় ক্রিজে টিকে ছিলেন কাভেম হজ এবং কেভিন উইকহ্যাম। সেঞ্চুরির অপেক্ষাতে থাকা হজ তুলে নিয়েছেন শতক। উইকহ্যাম ফিফটি হাঁকিয়ে ছুটেছেন। যদিও বেশি দূর আগাতে পারেননি। দলের ২৮৪ রানের মাথায় তাকে কট এন্ড বোল্ড করে বিদায় করেছেন তাইজুল ইসলাম। ১০৭ বলে ৭৮ রান করে বিদায় নিয়েছেন উইকহ্যাম।
আরও পড়ুন <<>> দক্ষিণ আফ্রিকা সফরে খেলা হচ্ছে না সাদমানের
এরপর হজের সাথে যোগ দিয়েছেন আমির জাঙ্গু। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে উইন্ডিজদের ইনিংস। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন দুজন। বাংলাদেশের নির্বিষ বোলিংও সেখানে অবদান রেখেছে কিছুটা।
শেষ বিকেলে আর উইকেট পড়েনি। কোনো বিপদ হতে দেননি হজ এবং জাঙ্গু। আলোকস্বল্পতার কারণে শুরুতে খেলা বন্ধ হলেও পরে আর খেলা মাঠে ফেরেনি।
৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে বাংলাদেশের চেয়ে ৩১৫ রানে এগিয়ে থেকেই দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের হয়ে ২ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। ১ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































