Apan Desh | আপন দেশ

লক্ষ্মীপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৭, ৮ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

ছবি: আপন দেশ

নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি এ প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরেজাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।

রোববার (০৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, জেলা পরিসংখ্যান অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ কামাল হোসেন। 

আরও পড়ুন<<>>চরাঞ্চলে ৬০ হাজার টাকা করে অনুদান পাবে ৮৫০০ পরিবার

আলোচনা সভার শুরুতে মোহাম্মদ কামাল হোসেন স্বাগত বক্তব্যে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন এবং প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। সভায় জানানো হয় ২০২২ সালের বিবিএস জরীপ অনুযায়ী জেলায় ১৫ বছরের নীচে বাল্য বিবাহের হার ৪.৫%। ১৮ বছরের নীচে বাল্য বিবাহের হার ৫০.৯%। বেকারত্বের হার ৩৯ শতাংশ। দারিদ্রের হার ১৫ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশী দারিদ্রের হার উপকূলীয় রামগতি উপজেলায় ২৫ দশমিক ৯ শতাংশ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়