Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় বিনা ব্যয়ে চাকরির লটারিতে ৩০০ প্রার্থী নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:০৫, ৮ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় বিনা ব্যয়ে চাকরির লটারিতে ৩০০ প্রার্থী নির্বাচন

ছবি: আপন দেশ

শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগের লক্ষ্যে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএন বিএইচডি-এ নিয়োগ পাবেন।

রোববার (০৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে লটারির মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়।

এর আগে ০৬ নভেম্বর থেকে রোববার বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়েছে। এসব আবেদন থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় লটারি করা হয়। 

আরও পড়ুন<<>>সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নূরুন নাহার।

বক্তারা জানান, কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ও দক্ষ কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। নির্বাচন প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ স্বচ্ছতা বজায় রাখার জন্য লটারিটি সরাসরি মিডিয়া ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়