ছবি: আপন দেশ
জয়পুরহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত। এবারের প্রতিপাদ্য বিষয় ‘করব সমবায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।
দিবসটি উপলক্ষে রোববার (০৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ দিন সার্কট হাউজ মাঠে সমবায় পণ্য মেলা উদ্বোধন করা হয়। পরে পতাকা উত্তোলন ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। জেলা সমবায় অফিসের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, স্থানীয় সরকারের উপ-পরিচালক যাদব সরকার, জেলা বিএনপি'র আহবায়ক গোলজার হোসেন ও জেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুন<<>>কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
এসময় বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে সেরা সমবায় সমিতিগুলোকে পুরুস্কৃত করা হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































