Apan Desh | আপন দেশ

লালমনিরহাট জেলা

বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা

শিক্ষককতাকে একটি সহযোগিতামূলক পেশা হিসেবে পুনর্গঠন-এ প্রতিপাদ্যে লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (০৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে লালমনিরহাট সার্কিট হাউস সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান। জেলা প্রশাসক বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন । শিক্ষকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীবান্ধব শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবে।

০৭:০৯ পিএম, ৫ অক্টোবর ২০২৬ সোমবার

সীমান্তে পুশ-ইনের চেষ্টা, আজও রুখে দিলো বিজিবি

সীমান্তে পুশ-ইনের চেষ্টা, আজও রুখে দিলো বিজিবি

লালমনিরহাটের হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারী উপজেলার পাঁচটি সীমান্ত এলাকা দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ হয়ে ৩৩জনকে শূন্যরেখায় ফেলে রাখে বিএসএফ। পরে রাতের আঁধারে সীমান্তের আলো নিভিয়ে ঐ লোকদের সরিয়ে নিয়েছে বিএসএফ। শুক্রবার (০৫ জুন) দিনগত মধ্যরাতে তাদের সরিয়ে নেয়ার পর শনিবার (০৬ জুন) এ তথ্য জানা যায়। এর আগে শুক্রবার ভোর রাতে একই সীমান্ত দিয়ে তাদের পুশ-ইনের ব্যর্থ চেষ্টা করে বিএসএফ। কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে তারা বিফল হয়েছে।

০৫:০৮ পিএম, ৬ জুন ২০২৬ শনিবার

ক্ষমতা পালাবদলের সময় এসেছে: ডা. শফিকুর রহমান

ক্ষমতা পালাবদলের সময় এসেছে: ডা. শফিকুর রহমান

এখন ক্ষমতা পালাবদলের সময় এসেছে, আপনারা বিশ্রামে যান ও আমাদের সুযোগ দিন—এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।  বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে  নীলফামারী ও লালমনিরহাটে তিস্তা ব্যারেজ এলাকায় আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।  ডা. শফিকুর রহমান বলেন, তিস্তা এক সময় উত্তরবঙ্গের মানুষের অহংকার ছিল, কিন্তু এখন তা এক সাগর দুঃখ হয়ে দাঁড়িয়েছে। আমরা ক্ষমতায় এলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। এর ফলে নদী ভাঙন রোধ হবে। হাজার হাজার পরিবারকে আর নিঃস্ব হতে হবে না।

০৫:৩৭ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement