Apan Desh | আপন দেশ

টানা ২৪ ঘণ্টা যেসব এলাকায় আজ থেকে গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:১৩, ২৩ নভেম্বর ২০২৬

টানা ২৪ ঘণ্টা যেসব এলাকায় আজ থেকে গ্যাস থাকবে না

ছবি: আপন দেশ

গ্যাস পাইপলাইনের মেরামত ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায়।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

রোববার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

আরও পড়ুন <> যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

এর আওতায় ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাঁটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয় এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, গ্যাস সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোলে নিরাপত্তা জোরদার পোশাকখাতে ১৮ দিনে অর্ডার বাতিলসহ ক্ষতি ৬৮২ মিলিয়ন ডলার দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দুদক এসএমই খাতে ৫ বছরে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল সাংগঠনিক ১১ বিভাগের দায়িত্ব পেলেন যুবদলের ২২ নেতা গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি গাজীপুরে ফিরেছে কর্মচাঞ্চল্য, সচল মহাসড়ক সাদিক কায়েমের বাড়িতে হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করলেন পরওয়ার ডলার কারসাজিতে ১৬ ব্যাংকের তদন্তে ব্যাংলাদেশ ব্যাংক মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ ব্রাজিলিয়ানদের স্বপ্ন থামিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বোকা ঘরের মাঠে লজ্জার হার মেসিদের মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত ১১