ছবি: আপন দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে খাল খননের কাজ শুরু করেছিলেন। আর কোনো সরকার এর প্রয়োজনীয়তা মনে করেনি।
শুক্রবার (০২ অক্টোবর) দুপুরে পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদীগুলোর টেকসই ব্যবস্থাপনা (১ম অংশ) প্রকল্পের আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলার অধীন বন্দরমনি ও বোয়ালমারী করতোয়া নদীর ১১৫০ মিটার নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনকালে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাবেক রাট্রপ্রতি জিয়াউর রহমান এ দেশের বন্যা-ভূমিধস থেকে মানুষকে রক্ষা করার জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় তারেক রহমান নদীপাড়ের মানুষের দুঃখ-দুর্দশার কথা চিন্তা করে নদীর পাড় রক্ষা বাঁধ নির্মাণে কাজ করে যাচ্ছেন।
আরও পড়ুন<<>>দেওয়ানগঞ্জের সীমান্তে ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
তিনি আরও বলেন, এখানে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান হিসেবে বারুণী স্নান ঘাট নির্মিত হচ্ছে। সেখানে হিন্দু ধর্মাবলম্বী মানুষ তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল প্রধান, বড়শশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম লিটনসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা এবং স্থানীয় উপকারভোগীরা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































