Apan Desh | আপন দেশ

খাল খনন

বাগেরহাটে জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি শুরু

বাগেরহাটে জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি শুরু

বাগেরহাট পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে সরকারি খাল ও জলাশয়ের সীমানা নির্ধারণ, খনন, বাঁধ অপসারণ ও পরিস্কার পরিচ্ছন্ননা কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে শহরের আলীয়া মাদরাসা সড়ক সংলগ্ন বালিয়ার খালের ময়লা অপসারণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো বাতেন। সময়, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মেজবাহ উদ্দিন, সুজন, সম্পাদক এসকে হাসিব, বাগেরহাট কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিনসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী, পরিবেশকর্মী  ও স্থানীয়বাসিন্দারা উপস্থিত ছিলেন। এই কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাট শহরে থাকা বিভিন্ন সরকারি খাল ও জলাশয় ময়লা-আবর্জনা অপসারণ করা হবে। পাশাপাশি সীমানা নির্ধারণের মাধ্যমে দখলমুক্ত করা হবে।

০৮:৫৫ পিএম, ১৬ জুন ২০২৬ মঙ্গলবার

ফুলছড়িতে উদাখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন

ফুলছড়িতে উদাখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে খাল খনন কর্মসূচির আওতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় উদাখালী খাল খনন/পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, স্থানীয় সরকার গাইবান্ধার উপপরিচালক মো. মুশফিকুর রহমান এবং সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর।

০৮:১৭ পিএম, ২১ মে ২০২৬ বৃহস্পতিবার

গাইবান্ধায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

গাইবান্ধায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে খাল খনন কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল। ওই সময় খালের পানি ব্যবহার করে কৃষকরা সেচ কাজে ব্যাপক সুবিধা পেয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের উদ্যোগে খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম। সোমবার (১৮ মে) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের বাটিকামারী এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কোঁদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করেন।

০৬:৪৯ পিএম, ১৮ মে ২০২৬ সোমবার

যশোর-সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

যশোর-সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেটে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরের পানি ব্যবস্থাপনাবিষয়ক কমিটির সভা শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এ তথ্য জানান। শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মসূচি কী এবং তা কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিশদ আলোচনা হয়েছে। অল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়, তবে জলাবদ্ধতা নিরসনে সরকারের আন্তরিক চেষ্টা রয়েছে। এদিন বেলা ১২টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পানিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর নির্ধারিত সূচি অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও নিজ দফতরে বৈঠকে বসেন তিনি। বিকেল তিনটায় জাতীয় সংসদের চলতি অধিবেশনে সংসদ নেতা হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী।

০৮:৫৩ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ রোববার

গলাচিপায় খাল পুনঃখনন উদ্বোধন, কৃষি অর্থনীতির প্রসারে গুরুত্বারোপ

গলাচিপায় খাল পুনঃখনন উদ্বোধন, কৃষি অর্থনীতির প্রসারে গুরুত্বারোপ

পটুয়াখালীর গলাচিপায় খাল ও শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। তিনি সেচ ও কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। সোমবার (১৬ মার্চ) দুপুরে গলাচিপা পৌরসভার শান্তিবাগ স্লুইসগেট সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে দেশের বাস্তবতায় সেচ ও কৃষিনির্ভর অর্থনীতি সম্প্রসারণে এমন উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একই ধরনের উন্নয়নমূলক কার্যক্রমে নির্দেশনা দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

০৪:৩৬ পিএম, ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement