কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালা
বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় গণমাধ্যমের ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যে কুড়িগ্রামে এক কর্মশালা হয়েছে। কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডশিপ বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর ও এডভাইজার মুনির হোসেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে এ কর্মশালার আয়োজন করে এনজিও সংস্থা ফ্রেন্ডশিপ।
০৬:০৪ পিএম, ২৩ জুন ২০২৬ মঙ্গলবার