Apan Desh | আপন দেশ

আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:১৭, ১ অক্টোবর ২০২৬

আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ছবি : আপন দেশ

জরুরি মেরামত কাজের জন্য আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাজধানীর বেশকিছু এলাকায় টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

আরও পড়ুন: ফেনীর পথে প্রধানমন্ত্রী

এতে বলা হয়, সম্মানিত গ্রাহক সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকার দনিয়া-মদিনাবাগ এলাকায় বিদ্যমান বিতরণ লাইন পরিবর্তন কাজের জন্য বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা গ্যাস থাকবে না। এলাকায় গুলো হলো স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া ও রায়েরবাগ।

এ ছাড়াও উল্লেখিত সময়ে এর আশপাশের এলাকায়ও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়