Apan Desh | আপন দেশ

রামগতিতে ৬৫৮জন পাচ্ছেন কৃষক কার্ড

ফেনী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৬

রামগতিতে ৬৫৮জন পাচ্ছেন কৃষক কার্ড

ছবি : আপন দেশ

লক্ষ্মীপুর জেলার রামগতিতে ৬৫৮জন পাচ্ছেন কৃষক কার্ড। বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় এ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কার্ড বিতরনের উদ্বোধন করবেন তিনি।

অনুষ্ঠানে লক্ষ্মীপুর-৪ আসনের এমপি এবং জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, সাংসদ আবুল খায়ের ভূইয়া, সাংসদ শাহাদাত হোসেন সেলিমসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ,প্রশাসন এবং বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন এবং সুফলভোগীরা উপস্থিত থাকবেন।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, দেশের ৭৭টি উপজেলায় প্রাথমিক পর্যায়ে কৃষক কার্ড বিতরণ করা হবে। তার মধ্যে প্রথম পর্যায়ে রামগতি উপজেলাসহ দশটি উপজেলায় ১ অক্টোবর কৃষক কার্ড বিতরণ করা হবে।

এছাড়া উপজেলার ৬নং চরআলগী ইউনিয়ের ৩টি ওয়ার্ডে ৬৫৮ জনের মাঝে এ কার্ড বিতরণ করা হবে।

আরও পড়ুন <<>> ‘সার সংকট নিয়ে আন্দোলন বিএনপিকে হেয় করার চক্রান্ত’

প্রধানমন্ত্রী ফেনীর সোনাগাজি উপজেলায় সর্বশরীরে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করলেও ভার্চুয়ালি যুক্ত হবেন রামগতি উপজেলার সাথে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে স্থানীয় বিএনপি নেতা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে প্রস্তুতি সভা হয়।

উপজেলা নির্বাহি কর্মকর্তা শেখ এহসান উদ্দীন জানান, কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি এ কার্যক্রম সফল ও সার্থক করতে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণী ও পেশার লোকদের সহযোগীতা কামনা করছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মিরপুরে হকার উচ্ছেদ অভিযান ঘিরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ সরকারের উদ্যোগে শুরু হলো তিস্তা মহাপরিকল্পনার কাজ প্রধানমন্ত্রী ফেনী যাচ্ছেন বৃহস্পতিবার গ্যাস নিয়ে বড় সুখবর দিল পেট্রোবাংলা টানা তিন দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন দুই দশক পরে ইরাক ছাড়ল মার্কিন সেনারা ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো ইরান যুদ্ধের অবসান শিগগিরই: ট্রাম্প আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা বোয়িংয়ের পর ১০ এয়ারবাস কিনছে সরকার দেশের বাজারে আরেক দফা কমলো স্বর্ণের দাম সাগরে আবারও নিম্নচাপ, সব সমুদ্রবন্দরকে সতর্কতা কোনো ম্যাচ না খেলেও সেমিফাইনালে বাংলাদেশ বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়ল
City Touch