ভৈরব নদীতে ভাসছে মস্তকবিহীন এক মরদেহ
বাগেরহাটের ফকিরহাটে নদী থেকে মস্তকবিহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বয়স আনুমানিক ৪০ বছর। মানসা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পথচারীরা ভৈরব নদীতে মস্তকবিহীন মরদেহটি ভাসতে দেখে। ফকিরহাট মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, জোয়ারের পানিতে ভাসতে ভাসতে মরদেহটি ফকিরহাট এলাকায় আসে। খবর পেয়ে আশপাশের এলাকা থেকে অসংখ্য মানুষ ভৈরব নদীর দু’পাড়ে ভিড় করে।
০৯:৩৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬ রোববার