Apan Desh | আপন দেশ

‘আত্মনির্ভরশীল হওয়ার জন্য নিজেদের উদ্যোগী হতে হবে’

পঞ্চগড় প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:২০, ২৬ সেপ্টেম্বর ২০২৬

‘আত্মনির্ভরশীল হওয়ার জন্য নিজেদের উদ্যোগী হতে হবে’

ছবি : আপন দেশ

একটু উদ্যোগ ও একটু চেষ্টা মানুষের জীবনে সফলতা এনে দিতে পারে। আত্মনির্ভরশীল হওয়ার জন্য সরকারি সহায়তার পাশাপাশি নিজেদেরও উদ্যোগী হতে হবে। এভাবেই ব্যক্তি, পরিবার ও সমাজ পর্যায় থেকে দেশে স্বনির্ভরতা গড়ে উঠবে। এমনই জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে বিভিন্ন সহায়তা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় এলসিএস কর্মীদের মধ্যে সঞ্চয়ের অর্থের পে-অর্ডার হস্তান্তর করা হয়। এছাড়া উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের অংশগ্রহণকারী শিশুদের মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন, স্বাস্থ্যসামগ্রী, স্কুলসামগ্রী এবং এসি/ডিসি বাল্ব বিতরণ করা হয়।

প্রকল্পটি লাইফ ওয়েল ফাউন্ডেশনের পরিচালনায় এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের মধ্যে ঢেউটিন এবং গৃহ নির্মাণের অনুদানের চেক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এসব সহায়তা বিতরণ করা হয়।

ফরহাদ হোসেন আজাদ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার মানবিক দায়িত্বও। প্রধানমন্ত্রী জনগণের দুর্ভোগ লাঘবে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। কোনো ক্ষতিগ্রস্ত মানুষ যেন সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি নিশ্চিত করতে সরকার কাজ করছে।

আরও পড়ুন <<>> মিয়ারচরে নদীভাঙন রোধে সর্বোচ্চ সুরক্ষার আশ্বাস জহির স্বপনের

তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়ন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য সামনে রেখে সরকার বিভিন্ন কর্মসূচি চলমান রেখেছে। এসব সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে প্রত্যেককে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। সরকারি সহায়তার সঙ্গে ব্যক্তিগত উদ্যোগ যুক্ত হলে একটি স্বনির্ভর সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, বোদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) বোদা, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের উদ্যোগে হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়