Apan Desh | আপন দেশ

উদ্যোক্তা

গাইবান্ধায় উদ্যোক্তাদের সমস্যা-সমাধান শীর্ষক মতবিনিময় সভা

গাইবান্ধায় উদ্যোক্তাদের সমস্যা-সমাধান শীর্ষক মতবিনিময় সভা

গাইবান্ধায় ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ এবং স্থানীয় উদ্যোক্তাদের সমস্যা নিরসনের লক্ষ্যে উদ্যোক্তাদের সমস্যা ও সমাধান” শীর্ষক একটি মতবিনিময় সভা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে গাইবান্ধা টেকনিক্যাল স্কুল ও কলেজের সম্মেলন কক্ষে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ আসনের এমপি মো. আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক গাইবান্ধার সহকারী মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফেরদৌস, শিক্ষাবিদ ফেরদৌস আলম ফিরোজ এবং অধ্যক্ষ প্রকৌশলী সাইফুল ইসলাম।

০৬:২১ পিএম, ২৩ মে ২০২৬ শনিবার

দক্ষ জনবল গড়তে আইডিআরএ’র বৃত্তি-আগ্রহপত্র আহবান

দক্ষ জনবল গড়তে আইডিআরএ’র বৃত্তি-আগ্রহপত্র আহবান

দেশের বীমা খাতে আন্তর্জাতিক মানের দক্ষ একচ্যুয়ারিয়াল জনবল তৈরির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আন্তর্জাতিক পর্যায়ের একচ্যুয়ারিয়াল পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহীদের বৃত্তি প্রদান এবং একটি প্রাথমিক ডাটাবেজ তৈরির লক্ষ্যে আগ্রহপত্র বা এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) আহবান করেছে সংস্থাটি রোববার (১০ মে) আইডিআরএ প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বলা হয়েছে, দেশের বীমা খাতের আধুনিকায়ন ও গাণিতিক ঝুঁকি ব্যবস্থাপনায় একচ্যুয়ারিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১২:১৪ এএম, ১৩ মে ২০২৬ বুধবার

তরুণদের উদ্যোক্তা হওয়া জরুরি: প্রধান উপদেষ্টা

তরুণদের উদ্যোক্তা হওয়া জরুরি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘শিক্ষা শুধু চাকরি পাওয়ার হাতিয়ার হিসেবে দেখলে তার প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হয়। শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য কেবল চাকরির উপযোগী জনশক্তি তৈরি করা নয়, বরং সৃজনশীল, স্বাধীন চিন্তাশীল ও উদ্ভাবনী মানুষ গড়ে তোলা। তাই চাকরি না খুঁজে তরুণদের উদ্যোক্তা হওয়া জরুরি।’ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর এক হোটেলে ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

১২:৫০ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement