Apan Desh | আপন দেশ

ইয়াবাসহ গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০০:২০, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইয়াবাসহ গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড

ছবি: আপন দেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে ইয়াবা ট্যাবলেটের গুঁড়াসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাকে মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী লম্বাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম মো. বাদল মিয়া (৪৭)। তাকে মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এসময় আনুমানিক ২০ পিস ইয়াবা ট্যাবলেটের গুঁড়া জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(ঘ) ধারায় অপরাধ সংঘটনের দায়ে আইনের ৩৬(১) সারণির ১৭ অনুযায়ী মো. বাদল মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন <<>> ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

এ মোবাইল কোর্ট পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়